ভিসি নিয়োগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম চবি শিক্ষার্থীদের 

১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন

দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন © টিডিসি

দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, 'আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর ভিসিদের পদত্যাগে বাধ্য করেছি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। ক্যাম্পাসে কোন প্রশাসন না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ নই।'

আরও পড়ুনঃ উপাচার্য নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের দুই দিনের আল্টিমেটাম

আইন বিভাগে শিক্ষার্থী রিয়াদ বলেন, 'আজ আমাদের এখানে অবস্থান নেয়ার কথা ছিল না, আপনারা সকলে জানেন গত দুইদিন আগে আমরা শহিদ মিনারে অবস্থান নিয়ে এক দফা দাবিতে ২ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম যা গতকাল শেষ হয়েছে। তবে ভিসি নিয়োগ না দেওয়ায় আমাদেরকে আবার জিরো পয়েন্ট মানববন্ধন কর্মসূচি দিতে হয়েছে। আমরা চাই ক্লাস রুমে ফিরে যেতে, আমরা চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে।  বেকারত্বের অভিশাপ আর কেউ নিতে পারছে না।" 

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভিসি নিয়োগের দাবিতে অন্তর্বর্তী সরকারকে দুই দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬