জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গায়েনের বিরুদ্ধে গঠিত কমিটি বসছে আজ

০২ আগস্ট ২০২৬, ০১:২৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০১:২৭ PM
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বি এবং অধ্যাপক কাবেরি গায়েনে

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বি এবং অধ্যাপক কাবেরি গায়েনে © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বিকে নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরি গায়েনের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তার বিচারের দাবিতে গত ১৯ জুলাই প্রক্টর বরাবর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আজ তিন শিক্ষার্থীরা আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ করবে।

তাদের বক্তব্য গ্রহণের পর সার্বিক তদন্ত ও পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের সামনে বিকেলে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে তিন শিক্ষার্থীর বক্তব্য জানার জন্য চিঠি দেওয়া হয়েছে। 

গত ৩০ জুলাই পাঠানো চিঠিতে নাম থাকা তিন শিক্ষার্থী হলেন, রিয়াদুল ইসলাম জুবা (আরবী বিভাগ), রোকন জামান (বাংলা বিভাগ) এবং মারুফ হোসেন (আইইআর)। এ সংক্রান্ত চিঠি ফেসবুকে শেয়ার করে সংবাদ সম্মেলনের তথ্য জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ।

আরও খবর: অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ

তদন্ত কমিটির আহবায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজীব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘটিত ছাত্রলীগের সহিংস হামলায় আহত শিক্ষার্থী এবং ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বিকে নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক কাবেরি গায়েন অবমাননাকর অশোভন মন্তব্য করেছেন মর্মে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা উদ্ঘাটনের জন্য উপাচার্যের মৌখিক নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পাঁচ সদস্য বিশিষ্ট একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেন। উক্ত বিষয়ে আজ রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় সময় প্রক্টর অফিসে তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে চিঠিতে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬