বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে খেলা দেখানোর জায়ান্ট স্ক্রিন বন্ধ করল ডাকসু 

২০ জুলাই ২০২৬, ১২:৪০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে খেলা দেখানোর জায়ান্ট স্ক্রিন বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তবে ডাকসু স্ক্রিন বন্ধ করলেও ছাত্রদলের পক্ষ থেকে বসানো স্ক্রিনে খেলা দেখানো অব্যাহত রাখা হয়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা ছিল যে, আইডি কার্ডধারী বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। কিন্তু ফাইনাল ম্যাচ শুরুর পর সেই নির্দেশনা অমান্য করে বিপুলসংখ্যক বহিরাগত ক্যাম্পাসে ও টিএসসি এলাকায় প্রবেশ করে।

এই পরিস্থিতিতে ক্যাম্পাসে ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় তৈরি হয় এবং সাধারণ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং বহিরাগতদের ভিড় নিয়ন্ত্রণ করতে ডাকসু কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের জায়ান্ট স্ক্রিনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ডাকসুর দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের সার্বিক নিরাপত্তা তাদের কাছে সবার আগে। বহিরাগতদের উপচে পড়া ভিড়ে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ায় তারা স্ক্রিন বন্ধ করতে বাধ্য হয়েছেন।

এদিকে ডাকসু তাদের স্ক্রিন বন্ধ করলেও, ক্যাম্পাসের অন্য প্রান্তে ছাত্রদলের উদ্যোগে পরিচালিত ডিজিটাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন চালু রাখা হয়। ফলে অনেক শিক্ষার্থী ও উপস্থিত ফুটবলপ্রেমী সেখানে ভিড় জমান। কড়া নিরাপত্তা ও উত্তেজনার মধ্য দিয়েই ক্যাম্পাসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করছেন ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬