বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM
রাফি আকন

রাফি আকন © সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ নিজ বাড়ির পেছনের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাবা জসিম আকনের ছেলে। রাফি আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। এরপর পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলার কথাও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬