ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি )ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ চায় একদল শিক্ষার্থী। দাবি বাস্তবায়নে কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একটি বিক্ষোভ সমাবেশে আবারও তারা এ দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে কলাভবন হয়ে পরবর্তীতে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন।

যতদিন দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না এবং রাজনীতি বন্ধ করতে আন্দোলন চলমান থাকবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলে আমাদের মতো যারা সায়েন্স ফ্যাকাল্টি তে আছি তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন আমাদের সকাল ১০ টায় প্রোগ্রামে নিয়ে যেত একদম বিকেল পযন্ত প্রোগ্রাম করতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত ছাত্রলীগ। আমরা আর এধরণের রাজনীতি দেখতে চাইনা এই ক্যাম্পাসে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়জিদ ইসলাম বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ টোকাই ভাড়া করে আমাদের ভাই-বোনদের রক্তাক্ত করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দিবে। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট  সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয় গুলোতে রাজনীতি নিষিদ্ধ করতে মরিয়া হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীদের একাংশ। আওয়ামী সরকারের পতনের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে একটি ছিল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা। সরকার পতনের এক মাস হয়ে গেলেও রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। 

এদিকে ২২সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু শিক্ষার্থীদের একাংশের দাবি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ না হলে তারা ক্লাসে ফিরবেন না। 

ট্যাগ: ঢাবি
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9