ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ PM
আচার্যের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারা

আচার্যের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারা © সংগৃহীত

আসন্ন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইবি প্রশাসনের সাক্ষাৎ শেষে এই তথ্য জানা গেছে 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাষ্ট্রপতির বাসভবন 'বঙ্গভবন' এ তাঁর সাথে সাক্ষাৎ করেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। 

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন যাবত সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি উপস্থাপন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছরের ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের ব্যাপারে ইতিবাচক মতামত দেন। 

উল্লেখ্য, প্রতিষ্ঠার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪ বার। ২০১৮ সালে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়। প্রথম সমাবর্তন হয় ১৯৯৩ সালের ২৭ এপ্রিল, দ্বিতীয়টি ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর, তৃতীয়টি ২০০২ সালের ২৮ মার্চ এবং সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারীর তত্ত্বাবধানে। তারপর থেকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও সমাবর্তন আর অনুষ্ঠিত হয়নি। 

ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9