স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নতুন করে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ছয়টিকে একাডেমিক স্বীকৃতি ও সাতটিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে।

এতে আরও বলা হয়,  পরিদর্শনের পর নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। প্রতিবেদনে নবম ও দশম শ্রেণির বিভাগভিত্তিক শিক্ষার্থী সংখ্যা, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের তথ্য এবং পরিদর্শন কর্মকর্তার সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনের তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।

তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা; পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল; আন্না নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী; অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর; দাসেরবাড়ী হুজ্জাতুল-আনোয়ার আইডিয়াল স্কুল, সরিষাবাড়ী, জামালপুর; হোসেনপুর মুসলিম একাডেমি, ফুলছড়ি, গাইবান্ধা; ওয়াহিদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ; আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ; গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাভার, ঢাকা; মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাট; সাঈদনগর জুনিয়র স্কুল, ভাটারা, ঢাকা এবং উদয়ন প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল, দোহার, ঢাকা। 

এর মধ্যে চারটি প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি এবং দুটি প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতি চেয়েছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি ও তিনটি প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতির আবেদন করেছে। এছাড়া একটি প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক পর্যায়ে স্থাপনের অনুমতি চেয়েছে। 

স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9