ঢাবিতে আনুষ্ঠানিকভাবে গণরুম বিলুপ্তির ঘোষণা প্রশাসনের

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আগামী ২২ সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।  

সোমবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে সভায় আলোচনা করা হয় এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রভোস্টবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়।

 

ট্যাগ: ঢাবি
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬