মুচলেকা দিয়ে ডিবি থেকে ছাড়া পেলেন ঢাবির আইবিএ পরিচালক ড. ইউসুফ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ © ফাইল ফটো

জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক ও বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্ট্রিজের (বিওটি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

এর আগে সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে ড. আবু ইউসুফকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: ট্রাস্টি হিসেবে এসে বিশ্ববিদ্যালয় দখল আইবিএ পরিচালক ড. ইউসুফের

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ড. আবু ইউসুফকে জিজ্ঞাসাবাদ করার জন্য সন্ধ্যায় বনানী থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছে কিছু তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে তাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ডাকা হবে।

র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now