বন্যার্তদের সহায়তায় পাকিস্তানি শিক্ষার্থীদের ত্রাণ প্রদান

৩০ আগস্ট ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
বন্যার্তদের সহায়তায় পাকিস্তানি শিক্ষার্থীদের ত্রাণ প্রদান

বন্যার্তদের সহায়তায় পাকিস্তানি শিক্ষার্থীদের ত্রাণ প্রদান © টিডিসি ফটো

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে সহায়তার স্বার্থে টিএসসিতে গণত্রাণ কর্মসূচির ৯ম দিনে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি শিক্ষার্থীরা নগদ অর্থ প্রদান করেছেন। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কয়েকজন পাকিস্তানি শিক্ষার্থীএই অর্থ টিএসসির বুথে জমা দেন।

শিক্ষার্থীরা একটি বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাকিস্তানি সাধারণ শিক্ষার্থী। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ভাই-বোনদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা পাকিস্তানি শিক্ষার্থীরা এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সম্প্রদায়ের যৌথ উদ্যোগে, আমাদের ক্ষুদ্র সামর্থ ও প্রচেষ্টা দিয়ে বাংলাদেশী ভাই-বোনদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের কার্যক্রম পরিচালনা করেছি।

তারা বলেন, আমরা আমাদের বাংলাদেশী ভাই-বোনদের জন্য প্রার্থনা করি, তারা যেন এই কঠিন মুহুর্তে ধৈর্য, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখে। পাশাপাশি আমরা আশা করি তারা যেন এই বিপদ কাটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে। বাংলাদেশের এই কঠিন সময়ে পাকিস্তানি শিক্ষার্থীরা বাংলাদেশি ভাই-বোনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করছি। 

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬