টানা পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

০৯ জুলাই ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

কোটা পদ্ধতির সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

সারাদেশের সাথে সমন্বয় করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে জানান তারা। এসময় প্রতিবাদ স্বরূপ রাস্তায় বসে বই পড়তে দেখা যায় শিক্ষার্থীদের।

এসময় আন্দোলনের প্রধান সংগঠক আমানুল্লাহ আমান বলেন, যদি সরকারি চাকরিতে কোটা বহাল রাখা হয় তাহলে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বহিঃশত্রুর দরকার হবে না; আমরা নিজেরাই নিজেদের দেশ ধ্বংস করব আগামী ১০ বছরের মধ্যে। এই রাষ্ট্রকে বিনির্মাণে ছাত্রসমাজ রাজপথে থাকবে। কোনো রকম হুমকি, হলে তালা, বাইক শোডাউন আমাদের দমিয়ে রাখতে পারবে না।

আরেক শিক্ষার্থী রেজাউন রাজিব বলেন, আদিবাসীরাও অনেক এগিয়ে গেছে। তারাও অনেক ভালো ভালো চাকরি করছে। আমরা কোনোভাবেই তাদেরকে অনগ্রসর জাতি বলতে পারি না। আবার মেয়েদেরকে অনগ্রসর বলা হচ্ছে। তারা কেন এটা বলে এটা আমার মাথায় আসে না। আমরা আগামী দিন রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রুয়েটের সাথে একত্রিত হয়ে আন্দোলনে নামব।

 
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্তদের দায়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9