বিশ্ববিদ্যালয়ের পোষ্য ও ছাত্র কোটাও বাতিলের দাবি ঢাবি শিক্ষকের

০৬ জুলাই ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সর্বশেষ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সে অনুযায়ী, আজ শনিবার (৬ জুলাই) দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ করা হবে। রোববার থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে আরও দু’টি কোটা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা, শিক্ষক নিয়োগে নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অলিখিত কোটাসহ সকল প্রকার কোটা বাতিল করুন।’

চার দাবিতে আন্দোলন করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবিগুলো হলো-২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা-ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। 

আরো পড়ুন: শিক্ষকদের পর এবার শিক্ষার্থীদেরও ক্লাস-পরীক্ষা বর্জন

সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। এ ছাড়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শুন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9