জাবির মেডিকেল অফিসারের দায়িত্বে সাময়িক পরিবর্তন, সেবার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত

২৩ জুলাই ২০২৬, ০৮:৫০ PM
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্রে ওষুধের মজুদে গরমিলের অভিযোগের তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তদন্ত কার্যক্রম চলাকালে প্রধান মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শামছুর রহমানকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসাকেন্দ্রের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ এবং জনসংযোগ অফিস থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, চিকিৎসাকেন্দ্রে ওষুধের মজুদে গরমিলের প্রকৃত কারণ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণ এবং জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎তদন্ত কার্যক্রমের স্বার্থে প্রধান মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শামছুর রহমানকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তার স্থলে চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুল আলম খানকে প্রধান মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে বিধি অনুযায়ী দায়িত্ব গ্রহণ শেষে যোগদান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

‎এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস জানায়, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাকেন্দ্রের ওষুধের মজুদে গরমিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীরা প্রধান মেডিকেল কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে।

‎সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— চিকিৎসাকেন্দ্রের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সম্পন্ন করা, বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয় এবং আয়া/ক্লিনারসহ প্রয়োজনীয় জনবলের চাহিদাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো, অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে চিকিৎসাকেন্দ্রের বাকি উন্নয়নকাজ সম্পন্ন করা, তদন্ত চলাকালে প্রধান মেডিকেল কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রেখে উপ-প্রধান মেডিকেল কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো।

‎এর আগে চিকিৎসাকেন্দ্রে ওষুধের হিসাব-নিকাশে অনিয়ম ও মজুদে গরমিলের অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে প্রধান মেডিকেল কর্মকর্তাকে অবরুদ্ধ করে পাঁচ দফা দাবি উত্থাপন করলে প্রশাসন তদন্তের আশ্বাস ও তাৎক্ষণিক সিদ্ধান্তের ঘোষণা দেয়। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ২১ দিনের ব্যবধানে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের মজুদে গরমিলের অভিযোগ ওঠে। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত এবং তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9