রাবির ‘এ’ ইউনিটের শেষ মেধাতালিকা প্রকাশ আজ, থাকছে গণবিজ্ঞপ্তি

৩০ জুন ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের সর্বশেষ মেধাতালিকা আজ রবিবার বিকেলে প্রকাশিত হবে। 

তথ্যটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ। 

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বিকাল ৪টার পর একটি মেধাতালিকা প্রকাশিত হবে। এটায় সর্বশেষ মেধাতালিকা। এরপরে আর কোনো মেরিট লিস্ট দেওয়া হবে না। উর্দু, সংস্কৃত ও ফার্সি বিভাগে কিছু আসন ফাঁকা আছে। তবে এই মেধাতালিকায় ভর্তি শেষে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে আবেদনকারীদের মধ্যে যাদের মেরিট পজিশন আগে থাকবে ভর্তির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে।

 
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬