আগামী বছর থেকে ৪ আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা 

৩০ মে ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

© ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আঞ্চলিক কেন্দ্রে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্র আপাতত নির্দিষ্ট করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। 

অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা।  সবার দাবির পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা বিষয়টি আলোচনা করি। সেখানে রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনবোধে আরো কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।

 
ট্যাগ: রাবি
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬