ঢাবির সমাজকল্যাণ আন্ত:ইনস্টিটিউট বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

২৭ মে ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আন্ত:ইনস্টিটিউট বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে। সোমবার (২৭ মে) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. গোলাম আজম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ডিবেটিং ক্লাবের সভাপতি মো. রেদওয়ান মোল্লা। 

এসময় প্রফেসর ড. মো. গোলাম আজম বলেন, আমাদের সাবেক ছাত্র যারা বিতর্কের সাথে জড়িত ছিল সবাই বর্তমানে নিজ নিজ পেশায় ভালো করছে। তিনি চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে সবাইকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে বিতর্ক চর্চার উপরে জোর দিতে উৎসাহিত করেন।  

এই প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে সম্পন্ন হয় যেখানে ৮ দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় শাফি চৌধুরী, সালমা সিদ্দিকা হানি, ওয়াহিদা তাসনিম প্রভা। রানার-আপ হয় মো. ছালেহ আহমেদ নাসিম, মো. ইমরান হোসাইন, সাদিয়া হোসেন ঐশী।

ডিবেটিং ক্লাবের সভাপতি রেদওয়ান বলেন, ইনস্টিটিউটের ২৪ জন বিতার্কিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যা একটি বিশাল অর্জন। আমি প্রত্যাশা রাখি সমাজকল্যাণ ডিবেটিং ক্লাবের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটকে পথ দেখাবে। 

ট্যাগ: ঢাবি
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9