মাইগ্রেনের কাছে হেরে গেলাম— চবির সাবেক ছাত্র মান্নার শেষ স্ট্যাটাস

২২ মে ২০২৪, ১০:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
মান্নার শেষ ফেসবুকের স্ট্যাটাস

মান্নার শেষ ফেসবুকের স্ট্যাটাস © সংগৃহীত

মাইগ্রেনের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মান্না দে (৩২)। সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে এমনটিই তিনি লিখেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থী।

বুধবার সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা পাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে।

মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। পরে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন।

মৃত্যুর আগে মঙ্গলবার রাতে মান্না দে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, বুধবার দুপুরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানার চন্দ্র দিঘলিয়ায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আপাতত মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিবিআইয়ের রহস্য উদঘাটন: পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বে বেনাপো…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘো…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফ…
  • ২৯ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
  • ২৯ এপ্রিল ২০২৬
বাণিজ্যচুক্তি: পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের…
  • ২৯ এপ্রিল ২০২৬