অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার

০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৩ PM
মো. আব্দুল ওয়াহেদ

মো. আব্দুল ওয়াহেদ © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের ৪শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ মোট সাতটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পরবর্তীকালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

উল্লেখ্য, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় ২০২৫ সালে আবদুল ওয়াহেদকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬