রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি

০৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ১০:৩৫ PM
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি © সংগৃহীত

রাজশাহীতে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত জামালপুর জেলা কল্যাণ সমিতি, রাজশাহীর ২০২৬-২৭ কার্যবছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফকে সভাপতি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম আহমেদকে সাধারণ সম্পাদক ও ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়।

সোমবার (৩ আগস্ট) সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান, সহ-সভাপতি অর্থনীতি বিভাগের মো. আনোয়ার হোসেন, রুয়েট ইইই বিভাগের লিজন মাহমুদ, মার্কেটিং বিভাগের পলাশ চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের মোহাম্মদ তানসিমুর, মো. রাকিব মোল্লা, হোসনে আরা মিতু।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিব আবসার, যুগ্ম-সাধারণ সম্পাদক— মাইনুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম বিকাশ, শাহরিয়ার সিফাত, মাজহারুল ইসলাম মোশতাক, মিরাজুল ইসলাম, মো. শরিফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক তাসনীম রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক— মো. মনজুরুল ইসলাম, সুপ্রভা বিনতে রফিক।

এছাড়াও মো. সোলাইমান ইসলাম শুভ দপ্তর সম্পাদক, নুরনবী ও মো আশফিকুজ্জামান আবির সহ-দপ্তর সম্পাদক, মো. শিপন মিয়া প্রচার সম্পাদক, ফজলে হাসান তাইউব রাব্বী এবং মো. মোমিনুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক, মীম আক্তার মনিরাকে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটি সুন্দরভাবে পরিচালনার জন্য আরও কয়েকজনকে বিভিন্ন পদে ও কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়েছে।

উল্লেখ্য, নতুন কমিটি ঘোষণার পর জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। নবনির্বাচিত কমিটি আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগ: রাবি
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬