জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা

০৪ আগস্ট ২০২৬, ১১:০১ PM
আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা

আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও ডাকসু নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ডাকসু নেতৃবৃন্দ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন। এ সময় আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান।

এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো মতভিন্নতার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার স্থান। সেখানে সহিংসতার রাজনীতি শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে। আমরা আহত শিক্ষার্থীদের পাশে আছি এবং তাদের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

ডাকসু ভিপি সাদিক কায়েম আহত জকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950