ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার

০৪ আগস্ট ২০২৬, ০৩:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও ওই নারীর কোনো পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬