ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি

০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৫ PM
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি © সংগৃহীত

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে হামলা চালিয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদ। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন তারা।

এর আগে, গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে সংঘটিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

বিজ্ঞপ্তিতে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হককে গুরুতর আহত করার ঘটনাকে শিক্ষা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়।

শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক। মাদ্রাসা-ই-আলিয়া সর্বদা নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনতিবিলম্বে এ জাতীয় সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এছাড়া শিক্ষক পরিষদের ৩ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হচ্ছে- ‘সংঘটিত ন্যক্কারজনক ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করতে হবে’, ‘ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নি ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে’, ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা বিধানসহ শিক্ষাঙ্গণে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬