আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির

০৪ আগস্ট ২০২৬, ১১:২৪ PM
সরকারি মাদ্রাসা–ই–আলিয়া

সরকারি মাদ্রাসা–ই–আলিয়া © সংগৃহীত

ছাত্রদলের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের পর সরকারি মাদ্রাসা–ই–আলিয়া এলাকা ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর শিবিরের নেতা–কর্মীরা চলে যাওয়ার পর মাদ্রাসার আবাসিক আল্লামা কাশগরী (রহ.) হলে ঢুকেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

‘বহিরাগত, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা হলে ঢুকে শিক্ষার্থীদেরকে মারধর, কক্ষ ভাংচুর ও কয়েকটি ল্যাপটপ সরিয়ে নিয়েছেন’ বলে অভিযোগ করেছেন শাখা শিবির সভাপতি আব্দুল আলীম।

তিনি অভিযোগ করে বলেন, ‘যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ককটেল ফাটিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে। শিক্ষার্থীদের রুম থেকে ল্যাপটপ নিয়ে গেছে তারা। শুধু আমরাই নয় সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে হলে নেই, তারা অন্য জায়গায় অবস্থান করছেন। বর্তমানে যুবদল এবং বহিরাগতরা হলের আশেপাশে অবস্থান করছে।’

তবে এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও শাখা ছাত্রদলের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬