রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: মজিবুর রহমান মঞ্জু

০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৪ PM
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: মজিবুর রহমান মঞ্জু

রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: মজিবুর রহমান মঞ্জু © সংগৃহীত

‘হাসিনা সরকারের পতনের জন্য কাউকে দেশের বাইরে থেকে এসে নেতৃত্ব দিতে হয়নি। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বেও সেই পতন ঘটেনি; বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই হাসিনার পতন ঘটেছে’- বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।

আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই স্মৃতি’তে এবি পার্টির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, আমরা বারবার বলি জনগণের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় শেষ পর্যন্ত জনগণই তার পতন ঘটায়। জুলাই গণঅভ্যুত্থান তারই প্রমাণ। কিন্তু আজ যারা ক্ষমতায় আছেন তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনাকে ক্রমেই বিস্মৃত হচ্ছেন। যদিও মুখে জুলাইকে ধারণ করার কথা বলছেন তারা। দেশের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ঘরে ঘরে গ্যাস নেই, গ্রামগঞ্জে বিদ্যুতের সংকট রয়েছে। এসব দুর্নীতি ও অব্যবস্থাপনার ফল।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলীয়করণ করবেন না, সন্ত্রাসের আশ্রয় নেবেন না, মানবাধিকার লঙ্ঘন করবেন না এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করবেন। কিন্তু ক্ষমতায় এসে তারা নিজেদের সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। আজ রড দিয়ে মানুষের চোখ উপড়ে ফেলার মতো নৃশংস ঘটনা ঘটছে, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও হামলার শিকার হতে হচ্ছে।

জুলাই সনদের প্রসঙ্গে মঞ্জু বলেন, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পদদলিত করা হচ্ছে। জুলাই সনদ কোনো কাগুজে দলিল নয়; এটি আবু সাইদ, মুগ্ধ, আয়মনসহ জুলাইয়ের শহীদদের রক্তে লেখা এক ঐতিহাসিক অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই আজকের রাষ্ট্রের প্রধান দায়িত্ব।

পুষ্পস্তবক অর্পণকালে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান,আলতাফ হোসেন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, শ্রম বিষয়ক শাহ আব্দুর রহমান, গণশিক্ষা ও পাঠাগার সম্পাদক আনোয়ার ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজসহ অন্য নেতারা। 

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬