কিউএসের যে র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের

২২ মে ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
কিউএস ইন্টারন্যাশনাল ট্রেড র‌্যাঙ্কিং

কিউএস ইন্টারন্যাশনাল ট্রেড র‌্যাঙ্কিং © লোগো

কিউএস ইন্টারন্যাশনাল ট্রেড র‌্যাঙ্কিংয়ে ২০২৪-এর তালিকায় নেই বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম। বুধবার (২২ মে) প্রথমবারের মতো এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম এবং এমবিএ এন্ড মাস্টার্স প্রোগ্রাম এই দুটি ক্যাটাগরিতে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। যদিও গত বছর পরীক্ষামূলকভাবে শুধু এমবিএ এন্ড মাস্টার্স প্রোগ্রাম নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল সংস্থাটি।

র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে বিশ্বের ২১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে, এমবিএ এন্ড মাস্টার্স প্রোগ্রামে বিশ্বের ৭৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল। তবে ২০১০ সালে গিয়ে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। 

কিউএস বছরের বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বাই সাবজেক্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং রিজিয়নসহ একাধিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়।

‘ফ্যাসিস্টের দেওয়া’ ভারত মনে রেখেছে বলেই ভয়ংকর জল্লাদকে কথা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬