হলে মাতলামির অভিযোগ, চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা 

০৫ মে ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
চবির আবাসিক হল

চবির আবাসিক হল © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেকে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের হলে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকেন।

জানা যায়, একটি অনলাইন নিউজ পোর্টাল ‘চবির আবাসিক হলে মদ খেয়ে ছাত্রীর মাতলামি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। পরবর্তীতে ওই পোর্টলের লগো ও আত্মহত্যা চেষ্টাকারী ছাত্রীর ছবি দিয়ে একটি ফটোকার্ড ভাইরাল হয়। যা নিয়ে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এতে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে পাঠানো হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক উদিতি দাশ বলেন, পত্রিকায় ছাত্রীর ছবি প্রকাশ করায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীতে  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এই ছাত্রীর বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। যার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। 

এর আগে গত ২৯ জানুয়ারি  একই ইনস্টিটিউটের এক ছাত্রের সাথে ছেলেদের মেসে ওই ছাত্রীর রাত্রিযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।

 

 
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9