৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন শেষ আজ

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশের ৬৪ জেলার শিক্ষিত বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘৬৪ জেলায় শিক্ষিত চাকরিপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর (ডিওয়াইডি) তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারাদেশে এ প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। অষ্টম ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

প্রশিক্ষণের সময়কাল ও ক্লাস
তিন মাসের এ প্রশিক্ষণে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস হবে। সব মিলিয়ে প্রশিক্ষণের মোট সময় ৬০০ ঘণ্টা। প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। দেশের সব জেলার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।

কম্পিউটার বা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেভাবে নির্বাচন
প্রশিক্ষণার্থীদের নির্বাচনের জন্য পাঁচ সদস্যের একটি ভর্তি কমিটি থাকবে। সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিটিতে জেলা প্রশাসনের একজন প্রতিনিধিও থাকবেন।

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে মনোনীত প্রতিনিধিরা মাঠপর্যায়ে নির্বাচন কার্যক্রম তদারক করবেন।

যা যা সুবিধা পাবেন প্রশিক্ষণার্থীরা
প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা সরবরাহ করা হবে।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আয় বাড়ানো এবং আয়বর্ধক কাজে যুক্ত হতে তাদের মেন্টরিং সহায়তাও দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার কেন্দ্রে তা সঙ্গে নিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২০ সেপ্টেম্বর।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ওয়েবসাইট: https://e-laeltd.com/64-student-reg-jubo

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9