৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ PM
মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি

মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি © টিডিসি

আগামী শিক্ষাবর্ষে সারাদেশের ৫০০ দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি জানিয়েছে ট্রেড ইন্সট্রাক্টর ফোরাম নামের একটি সংগঠন। এ দাবিতে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা মহাপরিচালক ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন সংগঠনটির নেতারা।

আবেদনপত্রে বলা হয়েছে, গত ৮ জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. দাউদ মিয়া সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশের মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকার ২০২৭ সালে আরও ৫০০টি মাদ্রাসায় কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

সেখানে আরও জানানো হয়, মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মজীবনের দক্ষতা বাড়াতে এবং তাদের আধুনিক চাকুরি বাজারের সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগের বিকল্প নাই। পাশাপাশি ২০৩০ সাল নাগাদ কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ৩০% আনতে হলে অতি দ্রুত ৫০০টি মাদ্রাসা দাখিল ভোকেশনাল কোর্স চালু করা প্রয়োজন।মাদ্রাসায় কারিগরি শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অতি দ্রুত ৫০০টি মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালুর বিষয়ে প্রয়োজনীয় সু-ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২৫ সালেও সারাদেশের ৫০০ দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি জানিয়েছিল ট্রেড ইন্সট্রাক্টর ফোরাম।  

ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9