মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইনসচিব ও ধর্মসচিব বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রিট করার কথা বলা হয়েছে।

নোটিশে সব ধরনের মাদ্রাসায় অভিন্নভাবে প্রযোজ্য জাতীয় পর্যায়ে একটি শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল গঠন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হাইকোর্টে বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএনডব্লিউএলএ) করা মামলায় নির্দেশিত মডেল অনুসরণ করে যৌন নির্যাতনের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

নোটিশে প্রতিটি মাদ্রাসার প্রবেশপথ, করিডর, শ্রেণিকক্ষ ও সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬