রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM
রাবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে চার দফা দাবি জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল

রাবির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে চার দফা দাবি জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল © টিডিসি

শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে হলের প্রভোস্টের পদত্যাগসহ ৪ দফা দাবি জানিয়েছে ছাত্রশিবির।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে দাবিগুলো জানায় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

৪ দফা দাবিগুলো হলো অভিযুক্ত নির্যাতনের সঙ্গে জড়িত ছাত্রদল নেতাকে হল থেকে বের করতে হবে, ফৌজদারি অপরাধ করায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগের ব্যবস্থা করতে হবে, তিনি মানসিকভাবে ট্রমায় আছেন কি না, সে জন্য তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার ফোন বাজেয়াপ্ত করে প্রভোস্ট ফৌজদারি অপরাধ করায় তাকে অব্যাহতি দিতে হবে।

ভুক্তভোগী মোহাম্মদ আসিফ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, তার মোবাইল ফোন চেক করে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ খোঁজা হয় এবং তাকে ‘শিবিরের স্পাই’ আখ্যা দিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ, হেনস্তা ও মারধর করা হয়।

এ সময় শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘২৪-পূর্ববর্তী সময়ে শিবির ট্যাগ দিয়ে যতজনকে মারা হয়েছে, তাদের অধিকাংশই ছিল সাধারণ শিক্ষার্থী। এখানেও সেরকম ট্যাগিংয়ের চেষ্টা করা হয়েছে। হলের রুমে তাকে টর্চার করা হয়েছে। আমার মনে হয়, বঙ্গবন্ধু হলে যেভাবে ছাত্রলীগের নেতারা টর্চার করতেন, সেভাবেই আবার টর্চার সেল করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তার পরিবারের সদস্যরা এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এর মাধ্যমে প্রমাণ হয়, আমরা একটা বিভৎস অবস্থার মধ্যে বিরাজ করছি। এ ঘটনার মধ্য দিয়ে জোহা হল যে স্বাভাবিক পরিবেশ হারিয়েছে, সেটিই প্রমাণিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু-স্বাভাবিক থাকবে কি না, সেই নিশ্চয়তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে শিবিরের নেতাকর্মীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘আমরা আপনাদের দাবিগুলো শুনলাম। ঘটনার প্রকৃত তদন্ত করে এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9