স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ © সংগৃহীত

আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরও দেখুন: কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকসুর

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমি দেখাব না।’

তবে আগামী ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে বলে জানান তিনি।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬