কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং

বিশ্বসেরা ৫০০ তালিকায় ঢাবি-বুয়েট ছাড়া নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

১০ এপ্রিল ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

© লোগো

কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে দেশের শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্থান পেয়েছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন ৫৫টি বিষয়কে ৫ ক্যাটাগরিতে ভাগ করে বুধবার (১০ এপ্রিল) এ র‍্যাঙ্কিং (২০২৪) প্রকাশ করা হয়েছে।

এ বছর বিশ্বের ৯৫টি দেশের মোট ১ হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ৪০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৬৪ দশমিক ৫ স্কোর নিয়ে ৩০৫তম স্থানে আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। 

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। আর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।

অন্যান্য ক্যাটাগরিগুলো হলো-লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, ন্যাচারাল সায়েন্স। এই ২ ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

এর আগে ২০২৩ সালের র‍্যাঙ্কিংয়েও দেশের শুধু বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান হয়েছিল। সেবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে এই দুই বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছিল।

এদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হলো-এমআইটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কেমব্রিজ।

আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। 

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও জন হপকিনস ইউনিভার্সিটি। 

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে হার্ভার্ড, এমআইটি ও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রথম ৩ স্থান অধিকার করেছে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে সেরা ৩ বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9