যে শব্দ নেই অভিধানে, তা দিয়েই শুরু হয় রাবির নোটিশ

২২ জানুয়ারি ২০২৪, ১১:১২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
রাবিতে ভুল বানানে দেওয়া নোটিশ

রাবিতে ভুল বানানে দেওয়া নোটিশ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন, আবাসিক হল ও বিভিন্ন বিভাগের জারিকৃত অধিকাংশ বিজ্ঞপ্তি (নোটিশ), অফিস আদেশ কিংবা চিঠি ‘এতদ্বারা’ শব্দ দিয়ে শুরু হয়। আশ্চর্যের বিষয় হলো- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘এতদ্বারা’ বলে কোনো শব্দ নেই। কখনো ছিলও না। মূলত শব্দটির শুদ্ধ ও প্রমিতরূপ হলো ‘এতদ্দ্বারা’। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টের জারিকৃত নোটিশগুলোতে দেখা যায়, ভুল বানানে ছড়াছড়ি। কিছু শব্দের অর্থ হাস্যকর। এত এত বানান ভুলের মধ্যে একটি হলো ‘এতদ্বারা’। ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে,..’ কথা দিয়েই শুরু হয় অধিকাংশ নোটিশ।

অথচ কোনো অভিধানে ‘এতদ্বারা’ বানানের শব্দ নেই। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের ২৩৮ নম্বর পাতায় ‘এতদ্দ্বারা’ শব্দের বানান লেখা রয়েছে। ‘এটার দ্বারা’ বোঝাতে একমাত্র শুদ্ধ ও প্রমিত বানান।

শব্দটি কেন ভুল তা জেনে নেওয়া যাক। এত্ + দ্বারা = এতদ্বারা। ‘এত্ (এত)’ শব্দের অর্থ অতিরিক্ত, বিশাল বা বেশি পরিমাণ। সুতরাং ‘এতদ্বারা জানানো যাচ্ছে’ কথার অর্থ হচ্ছে- অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে। অনেকে ‘এটার দ্বারা/ইহার দ্বারা/এর দ্বারা জানানো যাচ্ছে’ অর্থ বোঝাতে লেখেন এতদ্বারা।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার বিজ্ঞপ্তিতে দুশোর বেশি ভুল

জানা গেছে, এটা শুধু ভুল নয়; মারাত্মক ভুল ও হাস্যকর বাক্য। অন্যদিকে এতদ্ (ৎ) + দ্বারা = এতদ্দ্বারা। ‘এতদ্’ অর্থ এটা, ইহা বা এর। সুতরাং ‘এতদ্দ্বারা জানানো যাচ্ছে’ কথার অর্থ হলো- এর দ্বারা, এটার দ্বারা, ইহার দ্বারা জানানো যাচ্ছে যে,...। 

বানান ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ‘নোটিশগুলোতে অনেক ভুল আছে। যেগুলো আমারও নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল না করার জন্য ইতোমধ্যে নির্দেশও দিয়েছি।’

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9