পুলিশে ইন্টার্নশিপ করতে পারবেন ঢাবির ক্রিমিনোলজির শিক্ষার্থীরা

১২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

পুলিশে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১১ ডিসেম্বর) যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ এবং প্ল্যানিং এন্ড রিসার্চ শাখা, পুলিশ হেডকোয়াটার্স, বাংলাদেশ পুলিশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ ও বাংলাদেশ পুলিশ সমাজের নানাবিধ অপরাধ নির্মূলসহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া চুক্তি অনুযায়ী পুলিশ কর্মকর্তারা ক্রিমিনোলজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. শামসুন্নাহার, পিপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ট্যাগ: ঢাবি
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬