বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ PM
বিইউএফটির লোগো

বিইউএফটির লোগো © টিডিসি সম্পাদিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) পরিচালনার জন্য নতুন বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৫ (৭) ধারার আলোকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজে মোট ২১ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত উপাচার্য পদাধিকারবলে বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন— ড. মো. আব্দুল মজিদ তালুকদার, মো. আবুল কালাম এমপি, আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), মুহাম্মদ আশিকুর রহমান, ফাইসাল সামাদ, ইকবাল হামিদ কোরেশি, এম. কফিল উদ্দিন আহমেদ, মাহমুদ হাসান খান, মো. মেজবা উদ্দিন আলী, মো. সাহিদুল ইসলাম, নাসির উদ্দিন মিয়া, মো. নুরুল হক, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, এম সাহাদাত হোসেন কিরণ, মো. শহিদুল ইসলাম, শরীফ জহির, মুস্তাজিরুল শোভন ইসলাম, তামান্না ফারুক থীমা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

প্রজ্ঞাপনে শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন বোর্ড অব ট্রাস্টিজ গঠনের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বোর্ড বাতিল বলে গণ্য হবে। পুনর্গঠিত বোর্ড তার প্রথম সভায় সভাপতি নির্বাচন করবে।

নতুন কমিটির মেয়াদ হবে এক বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় বোর্ড বিলুপ্ত করতে পারবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের নিকট উপস্থাপনের নিমিত্তে পুনর্গঠিত বোর্ডকে প্রতি তিন মাস অন্তর তাদের কাজের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন কমিশনের মাধ্যমে পাঠাতে হবে।

এ ছাড়া পুনর্গঠিত বোর্ড এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব বাস্তবায়ন সম্ভব না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে বোর্ডের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬