কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বলছে বোর্ড

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ PM
কলেজ শিক্ষার্থী

কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেও আসন না পাওয়া ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী আরেক দফায় আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বলেন, আসন না পাওয়া শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেসব শিক্ষার্থী আবেদন করেও কলেজ পায়নি বা আবেদন করতে পারেনি, তাদের জন্য আরেক দফায় সুযোগ দেওয়া হবে। প্রথম ধাপের ভর্তি শেষে ক্লাস শুরু হওয়ার পর আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

এবার একাদশে ভর্তির আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি এমন কলেজ ও মাদ্রাসার সংখ্যাও কম নয়। মোট ৪১৬টি প্রতিষ্ঠান প্রথম ধাপে কোনো শিক্ষার্থী পায়নি। এসব প্রতিষ্ঠানের বিষয়ে কী করা হবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। 

তিনি বলেন, যে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী পায়নি, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমরা শুধু তথ্যগুলো শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সামনে তুলে ধরে মতামত চাইবো। তাদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।  

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬