টিএসসির মেট্রোরেল স্টেশন খুলছে কাল, জেনে নিন ভাড়া

১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
টিএসসি মেট্রোরেল স্টেশনের কার্যক্রম শুরু হচ্ছে বুধবার

টিএসসি মেট্রোরেল স্টেশনের কার্যক্রম শুরু হচ্ছে বুধবার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর)। এদিন চালু হচ্ছে বিজয় সরণি স্টেশনও। এ নিয়ে মতিঝিল পর্যন্ত রুটে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলসহ পাঁচটি স্টেশন চালু হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ২০ টাকা, বিজয় সরণী ও আগারগাঁও ৩০, শেওড়াপাড়া ৪০, কাজীপাড়া ৫০, মিরপুর-১০ ৫০, মিরপুর-১১ ও পল্লবী ৬০, উত্তরা (দক্ষিণ) ৭০, উত্তরা (মধ্য) ৮০ এবং উত্তরা (উত্তর) ৯০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন ছিদ্দিক জানান, দ্বিতীয় অংশের উদ্বোধনের তিন মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালুর কথা বলা হয়েছিল। সে ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে।

আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের নাগালের বাইরে কফি হাটের খাবার, ক্রেতারা বহিরাগত

স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সে অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করবে। পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনও খুলে দেওয়া হবে। সবগুলো স্টেশন খুলে দেওয়ার পরই সময় পর্যায়ক্রমে বাড়বে। 

গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

পুলিশ হেফাজতে আর এস ফাহিম, যেভাবে আটক করেন ছাত্র-জনতা
  • ২৯ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জ…
  • ২৯ মার্চ ২০২৬
চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
  • ২৯ মার্চ ২০২৬
ইরানে ইসরায়েলি বিমান হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য বৃ…
  • ২৯ মার্চ ২০২৬
শূন্য পদের তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence