রাবিতে এবারও সেকেন্ড টাইমারদের সুযোগ থাকছে

১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।

সোমবার (১১ ডিসেম্বর) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি ২০২৪ প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার ভর্তির সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9