আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ PM
গ্রেপ্তারকৃত দুই যুবক তারেকুল ও রুবেল

গ্রেপ্তারকৃত দুই যুবক তারেকুল ও রুবেল © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) তৈরি একটি পিস্তল (৭.৬৫ মিমি), ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুরুশকুল গ্রামের আবুল কালামের ছেলে তারেকুল ইসলাম (২৮) ও একই গ্রামের আহমদ আলীর ছেলে রাশেদুল ইসলাম রুবেল (৩৬)।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে লোহাগাড়া থানা পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও চেকপোস্ট পরিচালনার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ফোটন পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। 

আরও দেখুন: দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডে চাকরি

ওই সময় গ্রেপ্তার তারেকুল ও রুবেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চালকের সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘গ্রেপ্তাররা টাকার বিনিময়ে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবা বহন করছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু শেষে আদালতের নিকট সোপর্দ করা হবে। এ ছাড়াও তদন্তপূর্বক এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।’

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬