রাবি ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

১১ ডিসেম্বর ২০২৩, ০১:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে শুরু হবে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়েল উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।

ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।

শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬
যৌন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও …
  • ২৭ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ৯ …
  • ২৭ জুলাই ২০২৬