গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ PM
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত © সংগৃহীত

কৃষিকে ঘিরে মেধা, স্বপ্ন ও সম্ভাবনাকে একসূত্রে গাঁথার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’। ‘কৃষির প্রতিটি মেধাবী মন যেখানে মিলিত হয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশ-এর গাকৃবি শাখার উদ্যোগে এবং কামারুন এগ্রো ফার্মের সৌজন্যে অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান এবং গাকৃবির সার্জারি অ্যান্ড রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএএএস বাংলাদেশ-এর গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর তৌফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন গাকৃবির পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম, বিভিন্ন অনুষদের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং আইএএএস বাংলাদেশ-এর গাকৃবি শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইএএএস বাংলাদেশ-এর গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর তৌফিকুল ইসলাম। পরে অনুষ্ঠিত ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. সাত্ত্বিকেশ পল। অন্যদিকে সরকারি চাকরি ও পাবলিক সার্ভিসে ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন মো. হাসিবুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন।

এরপর ‘দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অলিম্পিয়াডে নিবন্ধন করা ৫০০ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা।

অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন মোসা. তাফসসিয়া তাওহীদ। দ্বিতীয় হন মো. মুহিত আল জোবায়ের এবং তৃতীয় হন সাবরিনা সালাম। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাইজমানি, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বের কৃষি বিপ্লবের পেছনে কৃষিবিদদের অবদান অসামান্য। কৃষি এখন আর শুধু মাঠে ফসল ফলানোর মধ্যে সীমাবদ্ধ নেই, কৃষি এখন বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার অন্যতম প্রধান ক্ষেত্র। তাই কৃষি শিক্ষার্থীদের নিজেদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, সমস্যা সমাধানকারী, উদ্ভাবক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, জীবনের লক্ষ্য সুস্থির করার এখনই সময়। কৃষির পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তি, আন্তর্জাতিক যোগাযোগ ও উদ্ভাবনী চিন্তায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করে।

পরে আইএএএস বাংলাদেশ-এর গাকৃবি শাখার লোকাল ডিরেক্টর তৌফিকুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‘জজ মিয়া’ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করেছে পুলিশ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
লিখিত পরীক্ষা ছাড়াই জনবল নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীভাঙনের ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চয়তায় ১০৫ শিক্ষার…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9