পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানিসম্পদমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM
পদ্মা ব্যারেজ প্রকল্প সম্ভাব্য স্থান পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পদ্মা ব্যারেজ প্রকল্প সম্ভাব্য স্থান পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি ফটো

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অভূতপূর্ব অর্থনৈতিক রূপান্তর ঘটবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রকল্পের সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পুরো অঞ্চলে কৃষি বিপ্লব সাধিত হবে। কৃষির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্য আসবে। এছাড়া প্রকল্পটির সাথে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা যুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন।

পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ’ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। মেগা এই প্রকল্পটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬