সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদলনেতা প্রিন্সের লিফলেট বিতরণ

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ PM
লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ © সংগৃহীত

সবুজ-সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। ছাত্রনেতা প্রিন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা এসব লিফলেটে, ‘আমাদের বাংলাদেশ, আমরাই গড়বো’-এই প্রত্যয়ে দৈনন্দিন জীবনের ছোট-ছোট অভ্যাসের মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

লিফলেটে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, শনিবার বা সপ্তাহে অন্তত একদিন নিজের বসবাসের আশপাশ পরিচ্ছন্ন করা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাসা-বাড়ির বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ ও ব্যবস্থাপনার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে বৃক্ষরোপণ, রাস্তার ধারে, মাদ্রাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও পতিত জমিতে বৃক্ষরোপণে অংশ নেওয়া, গাছ কাটার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী অন্তত দুটি গাছ রোপণ এবং পোষা প্রাণী-পাখিসহ অন্যান্য জীবের প্রতি সদয় হওয়া ও উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নদী-নালা, খাল-বিল ও জলাশয় দূষণমুক্ত রাখার বিষয়েও সচেতন করা হয়।

এ ছাড়া বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে দিনের বেলা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, সম্ভব হলে প্রাকৃতিক আলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় পানি অপচয় রোধ করার আহ্বান জানানো হয়েছে।

শৃঙ্খলা-সৌন্দর্য-স্বাভাবিকতা বজায় রাখতে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সরকারি ও সামাজিক সম্পদ রক্ষায় সচেতন থাকা এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার আহ্বান জানানো হয়।

মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এবং মানুষ পরিবেশ ও প্রাণ-প্রকৃতির প্রতি দায়িত্বশীল ও যত্নবান হবে। একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়তে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ-নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ছোট-ছোট ভালো অভ্যাসের সম্মিলিত চর্চা-ই সকল নাগরিকের জন্য সবুজ-সুন্দর-পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে।”

কর্মসূচির আয়োজক মিনহাজ আহমেদ প্রিন্সের বিতরণ করা লিফলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি বাণী-‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ তুলে ধরে দেশের ও জনগণের জন্য নাগরিকদের সম্মিলিত প্রয়াসকে উৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা।

সমাজ ও পরিবেশবান্ধব এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলনেতা হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, যুগ্ম-আহ্বায়ক রায়হান আহমেদ ও তানজিদ হোসেন, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিমন হোসেন মন্ডল, যুগ্ম-আহ্বায়ক খ. শাহরিয়ার ইসলাম ও আল-আমিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাকিম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য তারেকুজ্জামান রাফাত, জগন্নাথ হল ছাত্রদলের নেতা উল্লাস উলা শুয়ে মারমা ইমন, স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ শাকিল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডি কে আজাদ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এলহামুল কাদির অন্তু, মহানগর উত্তর ছাত্রদলের গণস্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক জুবায়ের হোসেন, সদস্য কেএস জুনায়েদ, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সৈকত, সদস্য তানিন মিয়া ও নাসিম রেজাসহ ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9