সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় পদক পেলেন ঢাবির দুই শিক্ষার্থী

০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
ঢাবি আইএসআরটির দুই শিক্ষার্থী সুবর্ণজয়ন্তী পদক পেয়েছেন

ঢাবি আইএসআরটির দুই শিক্ষার্থী সুবর্ণজয়ন্তী পদক পেয়েছেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) দুই শিক্ষার্থী সুবর্ণজয়ন্তী পদক-২০২৩ পেয়েছেন। মো. মুহিতুল আলম ও আবদুল্লাহ-আল-ফাহিম যুগ্মভাবে ২০২২ সালের বিএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় পেলেন ইনস্টিটিউটের এ পদক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বুধবার (৬ ডিসেম্বর) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান। পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন মো. মুহিতুল আলম।

আরো পড়ুন: ৫ বছরে তিনগুণ বেড়েছে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, সকল বিষয়ে শিক্ষা ও গবেষণার সাথে ডাটা সায়েন্স সম্পৃক্ত।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে যে কোন বিষয় বিশ্লেষণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ডাটা সায়েন্সের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। পদকপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬