ঢাবি গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি

২২ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মারামারি শুরু হওয়ার পর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উৎসুক শিক্ষার্থীদের ভিড়

মারামারি শুরু হওয়ার পর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উৎসুক শিক্ষার্থীদের ভিড় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর। এ দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে যেতে চাইলে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে বাবর তার জুনিয়র ইমনের নাক ফাটিয়ে দেন। আহত ইমন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ঢাবি শিক্ষার্থী ইমন খান জানান, সেন্ট্রাল লাইব্রেরির নিয়ম হল যিনি আগে গেটে প্রবেশ করবেন, তিনি আগে ওয়াশরুমে যাবেন। কিন্তু এক ব্যক্তি আমার পরে গেটে এসে আমার আগেই ওয়াশরুমে তাড়াহুড়ো করে ঢুকে পরেন।

ইমন বলেন, পরে এসে আগে যাওয়ার কারণ জানতে চেয়ে আমি তাকে এ কথাই বলেছিলাম। তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও চরমভাবে আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সীর বলেন, মারামারির বিষয়ে শুনেছি। ঘটনাটি খোঁজ-খবর নেবেন বলে তিনি জানান।

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নবাবগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ১
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ওপেনার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দল থেকে বহিষ্কার, গাজী নজরুল বললেন, আমি এখনও জামায়াতের এমপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬