৮ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাবি উপাচার্য

১৯ নভেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © সংগৃহীত

উচ্চশিক্ষাবিষয়ক সম্মেলনে যোগ দিতে ৮ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রবিবার (১৯ নভেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, উচ্চশিক্ষাবিষয়ক ‘গোয়িং গ্লোবাল ২০২৩: দ্যা  কনফারেন্স ফর লিডার্স অব ইন্টারন্যাশনাল টারসিয়ারি এডুকেশন’ শীর্ষক সম্মেলন যোগ দিতে তিনি যুক্তরাজ্যে গেছেন। 

সম্মেলনটি আগামী ২০-২২ নভেম্বর এডিনবার্গে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে বিশ্বের উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রায় ৩৫০ জন নেতৃস্থানীয় শিক্ষাবিদ অংশ নিবেন। ‘টাওয়ার্ডস সাসটেনেবল, স্কেলেবল অ্যান্ড ইকুইটেবল পাটনারসিপস ইন টারসিয়ারি এডুকেশন’ এই মূল প্রতিবাদ্য নিয়ে আলোচনা করবেন তারা।

প্রসঙ্গত, রাবি উপাচার্য ২০২২ সালের নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একই বিষয়ের সম্মেলনে অংশ নিয়ে তিনি ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও  গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তৃতা দেন।

বায়োমেট্রিক হাজিরা, স্কুলে ঢোকা-বেরোনোর তথ্য যাচ্ছে অভিভাব…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ফরম পূরণের শেষ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬