আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৭) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ট্যাগ: বৃষ্টি
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬