ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

১৬ নভেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পাঁচটি ককটেল ফাটানোর ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার তফসিল ঘোষণার পর ছাত্রলীগের আনন্দ মিছিলের পর রাত ১০টা নাগাদ টিএসসিতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা দু’জনকে সন্দেহ করে মারধর করে পুলিশে দেয়। 

আরো পড়ুন: ঢাবিতে ‘হাইকমান্ডের’ নির্দেশনার অপেক্ষায় ছাত্রদল, সতর্ক ছাত্রলীগও

পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, আটককৃত কেউই ককটেল বিস্ফোরণের সাথে জড়িত নয়। পরবর্তীতে তাদেরকে রাতেই ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। যদিও এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অন্যকে দায়ী করেছিল।

‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
‘মাই ডিসিশন হ্যাজ বিন প্রোনাউন্সড’, ঘোষণার পরপরই বন্ধ হয়ে গ…
  • ২৯ মার্চ ২০২৬
আমরা তাহলে না থাকি, আমাদের দরকার নেই—রেগে বললেন নাহিদ
  • ২৯ মার্চ ২০২৬
প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মরদেহ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
জেন-জিরা ৭২’র সংবিধান চায় না: হান্নান মাসউদ
  • ২৯ মার্চ ২০২৬
যেভাবে চলে গেলেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত রাহুল অরুণোদয়
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence