টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩

১৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে

আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে মোটরসাইকেলযোগে পালানোর সময় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তাদের গণপিটুনি দিয়ে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন আটক তিনজন হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল। তবে, প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

জানা যায়, রাত ১০টার দিকে পাঁচটি ককটেল বিস্ফোরণের পর দুইটি মোটরসাইকেলে চেপে চারজন বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পালানোর চেষ্টা করলে সেসময় সময় রাস্তায় পড়ে যায় তারা। এসময় আশপাশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মধ্যে তিনজনকে ধরে বেধড়ক মারতে থাকে। 

একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় তাদের ছাড়াতে চাইলে পুলিশের সামনেই মারধর করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও উপস্থিত ছিলেন। এরপর পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমাদের টিম সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। এখন পর্যন্ত কারও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে শিগগিরই সেটি শনাক্ত করা হবে। শাহবাগ থানায় বলে দেওয়া হয়েছে, তারা পরিচয় জানতে পারলে তাৎক্ষণিকভাবে আমাদের বিষয়টি অবহিত করবে।

বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিন যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬