বাংলা বিভাগের শিক্ষার্থীরা

বিলম্ব ফি মওকুফের দাবিতে ঢাবিতে মানববন্ধন

১৪ নভেম্বর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভর্তি ফি জমা দিতে বিলম্ব করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের জরিমানা করা হয়েছে। এই ফি মওকুফের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, বাংলা বিভাগের প্রায় চারশত শিক্ষার্থী সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সেশনের ভর্তি ফি জমা দিতে বিলম্ব করেছে। ফলে নির্দিষ্ট তারিখ অতিবাহিত হওয়ায় তাদের প্রত্যেকে মূল ভর্তি ফির সাথে আরও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন পালন করেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা জানায়, প্রথমত আমরা ভর্তি ফি জমা দেয়ার নির্ধারিত তারিখের ব্যাপারে জানতাম না। কেননা, আমরা বিশ্ববিদ্যালয় কিংবা বিভাগ থেকে এ ধরনের কোন নোটিশ পাইনি। অতঃপর যখন এ সম্পর্কে জানতে পারি যে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি প্রদানপূর্বক ডিপার্টমেন্টের ফরম ফিল-আপ করতে হবে, তখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখি সার্ভার ডাউন। পরবর্তীতে নির্দিষ্ট তারিখটি পেরিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই, আমাদের সবাইকে এক হাজার টাকা হারে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি, যেহেতু এ সম্পর্কিত পূর্বে কোন নোটিশ আমরা পাইনি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ জরিমানা করাটা অনুচিত এবং অযৌক্তিক।

বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে মোহাম্মদ বলেন, কোন ধরনের পূর্ব নোটিশ না পাওয়া এবং পরবর্তীতে সার্ভার ডাউন থাকায় আমরা নির্দিষ্ট সময়ে পরবর্তী সেশনের জন্য ভর্তি ফি জমা দিতে পারিনি। নোটিশের বিষয়টি নিয়ে আমরা রেজিস্ট্রার বিল্ডিংয়ে গিয়ে প্রশ্ন তুললে তারা বলে এটা বিভাগ থেকে দেয়ার কথা, আবার বিভাগে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানায় এটা হল কর্তৃপক্ষের দায়িত্ব, আমরা তাহলে যাব কোথায়?

তিনি আরও বলেন, এই জরিমানা মওকুফের জন্য আমরা আজ মানববন্ধন করেছি। পরে ভিসি স্যার বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। এরপর যদি মওকুফ না হলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, এর আগে জরিমানা মওকুফের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বাংলা বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দিলে, প্রশাসন সেটাকে নাকচ করে দেয়। যার ফলশ্রুতিতে বিভাগ থেকে শিক্ষার্থীদের জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা,…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ বছরের সর্বোচ্চ সুদহার ঘোষণা করল জাপান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬